• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

ভৈরবে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাতের প্রথম প্রহরে ভৈরব উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ পুষ্পস্তবক অর্পন করেন।
এরপরই উপজেলা পরিষদের পক্ষে উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ ও আবাসিক মেডিকেল অফিসার কিশোর কুমার ধর, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা, ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আহাম্মদ বিশ্বাস, ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক ও ভৈরব নৌ- থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক লেফটেন্যান্ট অহিদুর রহমান ও ভৈরব নদী ফায়ার সার্ভিসের সদস্যরা পুষ্পস্তবক অর্পন করেন।এছাড়া প্রভাত ফেরীতে ভৈরব পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌর আওয়ামী সভাপতি এস. এম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ ভৈরব উপজেলা ও পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ পুষ্পস্তবক অর্পন করেন।
ভৈরব উপজেলা বিএনপি আহবায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর বিএনপি আহবায়ক হাজী মো. শাহীনসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *