শহীদ মিনারে জেলা রোভারের পুষ্পস্তবক অর্পণ -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জ শহরের সরকারী গুরুদয়াল কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে। জেলা রোভারের সহ-সভাপতি অধ্যক্ষ মো. আল আমিন, সাধারণ সম্পাদক কামরুল আহসান ও যুগ্ম-সম্পাদক সালমা হকের নেতৃত্বে রোভারবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন।