• সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

ভৈরবে ঐক্যের ইউপি চেয়ারম্যান প্রার্থী হারুন

ভৈরবে ঐক্যের ইউপি
চেয়ারম্যান প্রার্থী হারুন

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবে ইউপি নির্বাচনকে সামনে রেখে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ঐক্যের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ভবানীপুর গ্রামের এক মতবিনিময় সভার মাধ্যমে সাবেক ছাত্রলীগ নেতা মো. হারুন অর রশিদ ভূইয়ার নাম ঘোষণা করা হয়েছে। যদিও ভৈরব উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তবুও আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ভবানীপুর গ্রামের ঐক্যের একক প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে মো. হারুন অর রশিদ ভূইয়ার নাম ঘোষণা করা হয়। তিনি গ্রামের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর এই ঐক্যের সঙ্গে একাত্বতা ঘোষণা করেছে পাশের গ্রাম তেয়ারিরচর ও বাউসমারাসহ জাফরনগর এবং বধূনগরের একাংশ মানুষজন। তারা মিছিলে মিছিলে মতবিনিময় সভায় যোগ দেয়।
মো. হারুন অর রশিদ ভূইয়া দীর্ঘদিন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি উপজেলা স্বেচ্চাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ইউপি নির্বাচনে হারুনুর রশিদ একজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন।
এদিকে হাজী নুরুল হক মাস্টারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, প্রবীন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য হাজী মো. জয়নাল আবেদীন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জৈইন উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. তাজুল ইসলাম, হাজী সুলাইমান মাস্টার, হাজী শিশু মেম্বার, দ্বীন মোহাম্মদ দানা মিয়া, আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির, আসাদুজ্জামান মাস্টার, আব্দুল মতিন মাস্টার ও হাজী আব্দুস সাত্তার প্রমুখ। এসময় তরুণদের পক্ষ থেকে বক্তব্য দেন, সাইফুল ইসলাম সোহেল, মনির হোসেন, জসিম উদ্দিন, মাসুম মিয়া ও জলিল মিয়াসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *