• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
শ্রমিক সঙ্কটে স্বামী-স্ত্রী মিলেই কাটছেন ধান, অধিকাংশ ধানই চিটা মরার ওপর খাড়ার ঘা, ধানের চারা গজাচ্ছে খাওয়ারও অনুপযোগী ৮ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র জমাদান হাজিরা হবে থানায় হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৬৭ সদরেই ৫৩ জন

কিশোরগঞ্জে নতুন
করোনা রোগি ৬৭
সদরেই ৫৩ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের করোনা পরিস্থিতি দিন দিনই ভয়াবহ থেকে ভয়াবহতর দিকে যাচ্ছে। সদর উপজেলার চিত্র সবচেয়ে নাজুক। বৃহস্পতিবার জেলায় নতুন করোনা রোগি শনাক্ত হয়েছে ৬৭ জন। এদের মধ্যে সদরেই ৫৩ জন। তবে এদিন সুস্থ হয়েছেন ৩০ জন। সুস্থদের ২৬ জনই সদরের। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ৬১টি আর পুররোনা রোগিদের ১০টি নমুনা পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৩টি নমুনা। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৭২টি নমুনা পরীক্ষায় ৩টি পজিটিভ আর ৬৯টি নেগেটিভ হয়েছে। অন্যদিকে হোসেনপুর, করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৯টি নমুনার র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩টি পজিটিভ আর ৮৬টি নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে আছেন সদরে ৫৩ জন, কটিয়াদীতে ৫ জন, পাকুন্দিয়ায় ৩ জন, করিমগঞ্জ ও কুলিয়ারচরে ২ জন করে, আর নিকলী ও বাজিতপুরে একজন করে। সুস্থ হয়েছেন সদরে ২৬ জন, ভৈরবে ৩ জন আর কটিয়াদীতে একজন। বৃহস্পতিবার জেলায় সর্বশেষ করোনায় চিকিৎসাধীন ছিলেন ৪৫২ জন। এদের মধ্যে সদরেই ৩৩৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *