• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

আমি নারী বলে : অধ্যাপক মো. মোতাহার হোসেন

আমি নারী বলে

অধ্যাপক মো. মোতাহার হোসেন

আমি নারী মহিয়সী, কামিনী অস্পরী
কল্যাণী, ভগিনী, জায়া, জননী।
লাজুকলতা, গণিকা, বীরঙ্গণা পতিতা
ধর্ষিতা, অবলা ভার্যা দুহিতা।
অসূর্য স্পর্শা, বামা, অন্তপুরিকা
রক্ষিতা, ললনা বালা অনাঘ্রাতা।
প্রিয়দর্শিনী, কূলহারা কলংকিনী
উনূনের তাপে দগ্ধ হয়ে জ্বলি
রাজার সাথে লড়ি, আমি স্তনকরের
নাঙ্গেলী গো, স্তনকরের নাঙ্গেলী!
আমি তসলিমা, রোকেয়া, প্রিতিলতা
তনু সিধুকানু, তিলকামাঝি কিণাদাশ মহিমা
মাতাঙ্গিনী হাজরা।
আমার পিছনে কখনও বৃটিশ কখনও ফতুয়া
আমি দুর্গতিনাশিনী রামায়নের কুজি
বিদ্যাময়ী স্বরসতী যৌনদাসী।
কখনও রাণী কখনও চাকরাণী।
উদ্ধত কৃপাণ হাতে নির্মম হাসি
আমি দেবীকালী গলায় মুণ্ডের মালপড়ি
আমার পদতলে শিব কোমরে কর্তৃক হাতের মেখলা দিগম্বরী।
মহাভারতে, মনুসংহিতায় আমি অশুদ্ধ অশুচি
অভিধানগুলিতে আমি মানুষ নই নারী।
আমি কখনও আল্লাদি সোহাগি প্রিয়সী
মহারান প্রতাপের ভাইজি, পঞ্চপাণ্ডবের ধ্রুপদী
কখনও মাগি, গৃহিনী, ছলনাময়ী।
পুরুষেরা যেভাবে ভাবে আমি সেভাবেই থাকি
আমাকে জীবন্ত দগ্ধ করেছে ভারতীয় উপদ্বীপে
মাটি চাপা দিয়ে মেরেছে আরব মরুভূমিতে।
আমি পুঁজিবাদীর পণ্য সীতা বনবাসী
আগুনে জাপ দিয়েছি সতিত্ব প্রমাণে
আমি দাহিয়াতূল কালবের মেয়ে।
আমার জন্মই ছিল অনাকাঙ্খিত
আমার অস্তিত্বটাই কারো কাছে অপ্রত্যাশিত
আমি নারী বলে,
কতো স্বপ্নকে যে পাঠিয়েছি নির্বাসনে
কতো কষ্টকে যে নিভিয়েছি চোখের জলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *