• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতির ৪র্থ দিন অব্যাহত

ভৈরবে কালেক্টরেট সহকারীদের
কর্মবিরতির ৪র্থ দিন অব্যাহত

# নিজস্ব প্রতিবেদক :-

দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভৈরবে কালেক্টরেট সহকারী সমিতির ডাকে ৪র্থ দিনের কর্মবিরতি কর্মসূচি অতিবাহিত হয়েছে। সরকারের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন আশ্বাস না পাওয়ায় আগামীতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে। ১৮ নভেম্বর বুধবার সকালে ৪র্থ দিনের মতো লাগাতার এই কর্মসূচি পালন করছেন তারা। ভৈরব উপজেলার প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন এ কর্মবিরতি চলবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মবিরতির কারণে প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটছে।
জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনারের কার্যালয়ে কর্মরত ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ডাকে সারা দেশের ন্যায় ভৈরবে এ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচিতে অংশ নেন, মো. এনামুল ইসলাম খান, প্রবাল কুমার রায়, উজ্জ্বল পাল, মতিউর রহমান ও আবু সালেক।
এসময় তারা বলেন, গত ২০১১ সালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির আন্দোলনের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সকল দাবি নীতিগতভাবে অনুমোদন দেয়। কিন্তু দীর্ঘ দিনেও মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশ বাস্তবায়ন হয়নি। এজন্য আবারও আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে।
এ সময় আন্দোলনরত বক্তারা আরো বলেন, প্রশাসনের অধীনে তহশীলদার, শিক্ষক, সমাজ সেবা, পুলিশ বিভাগ ও সহকারী পরিসংখ্যান, অডিটর, কৃষি, প্রাণিসম্পদ অধিদপ্তরসহ ২০ থেকে ২১ বিভাগের কর্মচারীদের পদ পরিবর্তন করে গ্রেডে উন্নিত করা হয়েছে। কিন্তু প্রশাসনের অফিস সহকারীরা বছরের পর পর একই পদে থাকায় তাদের মধ্যে এ ক্ষোভ দেখা দিয়েছে। এ কর্মবিরতি পালনের ফলে প্রশাসনের কাজ কিছুটা অচল হয়ে পড়ছে। টানা ১৫ দিন এই কর্মবিরতি পালন করা হলে উপজেলা ও ভূমি অফিসের আসা সুবিধাভোগীরা চরম দুর্ভোগে পড়বে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রোববার থেকে দিনব্যাপী কর্মবিরতি কর্মসূচি পালন ঘোষণা দেন কেন্দ্রীয় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি। যদি দাবী না আদায় হয় তাহলে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *