• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে গার্ল ইন রোভারিং কর্মশালা

কিশোরগঞ্জে গার্ল ইন
রোভারিং কর্মশালা

# মোস্তফা কামাল :-

গার্ল ইন রোভারিং সম্প্রসারণ বিষয়ে কিশোরগঞ্জে জেলা রোভারের উদ্যোগে কর্মশালা হয়েছে। সহকারী কমিশনার (গার্ল ইন স্কাউট) অধ্যক্ষ সেলিনা আক্তারের সঞ্চালনায় বৃহস্পতিবার বিকালে জুম প্রযুক্তিতে প্রায় ৩ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে যোগ দেন তথ্য কমিশনার ও গার্ল ইন রোভারিং জাতীয় কমিশনার সুরাইয়া বেগম এনডিসি। এছাড়াও যোগ দেন গার্ল ইন রোভারিং জাতীয় উপ-কমিশনার মাহবুবা খানম এলটি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা স্কাউট কমিশনার মো. হাবিবুর রহমান, রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, যুগ্ম-সম্পাদক ড. মাঈনুদ্দিন সোহেল এলটি, জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ ইমান আলী, জেলা রোভারের সম্পাদক কামরুল আহসান, যুগ্ম-সম্পাদক সালমা হক, রোভারের সহকারী পরিচালক মীর মুজাহিদুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় রোভার স্কাউট লিডার ও গার্ল ইন রোভারগণ অংশ নেন। এতে গার্ল ইন রোভারিং কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক বাধা বা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচা হয়। সেই সঙ্গে এর হাত থেকে উত্তরণের উপায় উদ্ভাবন নিয়ে বিশদ আলোচনা ও পর্যালোচনা করা হয় এবং গার্ল ইন রোভারিং কার্যক্রমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নানারকম পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *