• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে ভিটামিন-এ ক্যাম্পেইন সফলে স্বাস্থ্য বিভাগের ওরিয়েন্টেশন

ভিটামিন-এ ক্যাম্পেইন নিয়ে বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ভিটামিন-এ
ক্যাম্পেইন সফলে স্বাস্থ্য
বিভাগের ওরিয়েন্টেশন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জাতীয় ‘ভিটামিন-এ প্লাস’ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ সংবাদ কর্মিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা করেছে। আজ ১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পক্ষকালব্যাপী এই ক্যাম্পেইন উদযাপিত হবে। এবার জেলায় ৬ মাস থেকে এক বছর বয়সী ৬৬ হাজার শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল, আর এক বছর থেকে ৫ বছর বয়সী ৪ লাখ ৬৭ হাজার শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এর আগে এই ক্যাম্পেইনটি একদিনেই সম্পন্ন হতো। এবার কোভিডের কারণে জটলা এড়ানোর জন্য পক্ষকাল করা হয়েছে। জেলায় মোট ২ হাজার ৭৭৪টি কেন্দ্রে ৬ হাজার ৭৯৯ জন কর্মি স্বাস্থ্যবিধি অনুরসরণ করে ক্যাপসুল খাওয়াবেন। একটি নির্দিষ্ট অনলাইন অ্যাপের মাধ্যমে সিভিল সার্জন প্রতিদিন জেলার ক্যাম্পেই মনিটরিং করবেন, আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও সময়ে সময়ে অবহিত করবেন। কর্মশালায় এই ক্যাম্পেইনসহ শিশুদের ভিটামিন-এ সমৃদ্ধ খাবার সম্পর্কে পাওয়ার পয়েন্টে ধারণা প্রদান করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *