• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

মাওলানা মতিউর রহমান আর নেই

মাওলানা মতিউর রহমান

মাওলানা মতিউর
রহমান আর নেই

# নিজস্ব প্রতিবেদক :-

মাওলানা মতিউর রহমান আর নেই। তিঁনি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ভৈরব পৌর শহরের ভৈরবপুর মধ্যপাড়া এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিঁনি ব্যক্তিগত জীবনে স্ত্রী, ৯ ছেলে, ৪ কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সারাদেশে ছড়িয়ে আছে তার অসংখ্য ছাত্র, সহকর্মী এবং ভক্তবৃন্দ।
জানা যায়, মাওলানা মতিউর রহমান ভৈরব উপজেলার দেওবন্দ ধারার প্রথম আলেম। তিঁনি কিশোরগঞ্জের জামিয়া এমদাদিয়া মাদ্রাসা এবং ঢাকার লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করেছেন। ১৯৬৮ সালে তিঁনি দাওরায়ে হাদিস পাস করেন। শিক্ষকতার জীবন শুরু করেন জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসায়। হযরত হাফেজ্জী হুজুর রহমতুল্লাহি আলাইহির নির্দেশে মুফতি ফজলুল হক আমিনী রহ., মাওলানা আব্দুল হাই পাহাড়পুরী রহ. এবং মাওলানা মতিউর রহমান একই সঙ্গে জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচরে শিক্ষকতা শুরু করেন।
মাওলানা মতিউর রহমানের শিক্ষকতা জীবনের বড় একটি অংশ কেটেছে ভৈরব কমলপুর মাদ্রাসায়। ১৫ বছর তিঁনি এখানে শিক্ষকতা করেন। এছাড়াও ভৈরবের প্রথম মহিলা মাদ্রাসা, হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী ঐক্যজোটের ভৈরব উপজেলার সভাপতি ছিলেন।
আজ বৃহস্পতিবার বাদ আসর নামাজে জানাজা ভৈরব কমলপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের ছেলে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন পরিবারের পক্ষ থেকে সারা দেশের আলেম-ওলামা ছাত্র শিক্ষক এবং সাধারণ মানুষের কাছে বাবার জন্য দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *