• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে খামারিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ভৈরবে খামারিদের মাঝে
বিভিন্ন উপকরণ বিতরণ

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) এর আওতায় সিআইজিভূক্ত সদস্যদের মাঝে উন্নতজাতের গরু ও ছাগল পালন, মোটাতাজাকরণ করার নিমিত্তে বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় চত্বরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব উপকরণ নির্বাচিত খামারিদের হাতে তুলে দেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খাঁন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রাজশ্রী দাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১১টি সিআইসির একজন করে মোট ১১ জন গাভী পালন এবং ৫ জনকে গরু মোটাতাজাকরণ প্রকল্পের অধীনে মোট ১৬ জনকে উপকরণ বিতরণ ও প্রদর্শনীর জন্য নির্বাচিত করা করা হয়। বিরতরণকৃত উপকরণের মাঝে গাভী পালন খামারিদের প্রত্যেককে ৯০ কেজি করে খাদ্য, ২ কেজি ভিটামিন, ১২০ কেজি চিটাগুড়, সাইনবোর্ড, রেজিস্ট্রিখাতা ও কলম একটি করে এবং নগদ ৩শ করে টাকা।
অপরদিকে ৫ জন গরু মোটাতাজাকরণ খামারির প্রত্যেককে ৯০ কেজি করে খাদ্য, ২ কেজি করে ভিটামিন, ১২০ কেজি করে চিটাগুড়, সাইনবোর্ড, রেজিস্ট্রারখাতা ও কলম একটি করে এবং নগদ ৩শ করে টাকা বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *