• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

পাকুন্দিয়ায় ট্রাক-মোটরসাইকেলের
সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের বটতলা এলাকায় আরিয়াল খাঁ নদের উপর নির্মিত ব্রীজের উত্তরপাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। তিনি টোক শরীফ মোমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মঠখোলা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন শাহ আলম। এ সময় নরসিংদী জেলা সদর থেকে ছেড়ে আসা চিনি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক কলেজ ছাত্র শাহ আলম। তবে মোটরসাইকেল আরোহী একই গ্রামের তার বন্ধু ইমরান সম্পূর্ণ অক্ষত রয়েছেন। এ সময় তার মোটরসাইকেলটি দুমরে-মুচরে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে ঘাতক ট্রাকটিকে জব্দসহ ট্রাক চালক দিপুকে আটক করে পুলিশ। ট্রাক চালক দিপু নরসিংদীর পলাশ উপজেলার বালিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শাহ আলমের লাশ সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ ও চালক দিপুকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *