কিশোরগঞ্জে নতুন ৬ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ১০ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২৭ সেপ্টেম্বর রোববার রাতে পাওয়া ১০৬টি নমুনার পরীক্ষার ফলাফলে জানা গেছে, সদর উপজেলায় ২ জন এবং করিমগঞ্জ, পাকুন্দিয়া, ভৈরব ও বাজিতপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো দুই রোগির নমুনাও আবার পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৯৮টি নমুনা। সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৬ জন, হোসেনপুর ও কুলিয়ারচরে ২ জন করে। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ১১৩ জন।