নারীর প্রতি সহিংসতা, নারী হত্যা-ধর্ষণ বন্ধ ও বিচার দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন। -পূর্বকণ্ঠ
নারীর প্রতি অব্যাহত সহিংসতা, নারী হত্যা ও ধর্ষণ বন্ধসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মহিলা পরিষদ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ ২৭ সেপ্টেম্বর রোববার বিকালে জেলা শহরের কালিবাড়ি এলাকায় আয়োজিত মানববন্ধনে জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, জেলা মহিলা পরিষদ সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মাসুমা আক্তার, অ্যাডভোকেট শঙ্করী সাহা, অ্যাডভোকেট প্রতিভা শীল, হাসিনা হায়দার চামেলী, হোসেনপুর পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা প্রমুখ।