• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

হাওরের বৈশিষ্ট ঠিক রেখে পর্যটন কেন্দ্র কিশোরগঞ্জে বিশ্ব পর্যটন দিবসে সেমিনার অনুষ্ঠিত

হাওরের বৈশিষ্ট ঠিক রেখে পর্যটন কেন্দ্র
কিশোরগঞ্জে বিশ্ব পর্যটন
দিবসে সেমিনার অনুষ্ঠিত

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ‘পর্যটন ও গ্রামীণ উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৭ সেপ্টেম্বর রোববার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে জুম প্রযুক্তিতে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথি কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় হাওরাঞ্চলে নজিরবিহনী উন্নয়ন হচ্ছে। আগামীতে তাদের সহায়তার আরো উন্নয়ন হবে। হাওরের অলওয়েদার সড়কসহ বিভিন্ন উন্নয়নের সৌন্দর্য উপভোগ করার জন্য বর্ষাকালে হাজার হাজার পর্যটক হাওরে আসছেন। হাওরকে মানুষ পর্যটন নগরী ভাবতে শুরু করেছে। এখানে পর্যটন কেন্দ্র করারও উদ্যোগ নিয়েছে সরকার। তবে হাওরের তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে এখনো কোন অবকাঠামোগত সুবিধা গড়ে ওঠেনি। এর জন্য পর্যটন কর্পোরেশনকে উদ্যোগ নিতে হবে। কিন্তু পর্যটন কেন্দ্র গড়ে তুলতে গিয়ে যেন হাওরের মাঝখানে কোন স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করে হাওরের স্বাভাবিক প্রাকৃতিক বৈশিষ্ট ও সৌন্দর্যকে ক্ষুন্ন করা না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, হাওরের রাস্তার দু’পাশে কোন দোকান বা হোটেল-মোটেল নির্মাণ করতে দেয়া যাবে না। হাওরকে নোংরা করা যাবে না। আর অলওয়েদার রোডের সঙ্গে মিঠামইনের প্রস্তাবিত সেনানিবাসকে সংযুক্ত করে যদি করিমগঞ্জের মরিচখালি পর্যন্ত একটি এলিভেটেড সড়ক নির্মাণ করা যায়, তাহলে জেলা শহরের সঙ্গে সরসারি সড়ক পথে হাওর যুক্ত হয়ে যাবে। হাওরের ধানসহ বিভিন্ন পণ্য পরিবহনেও সুবিধা হবে। সেমিনারে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমানসহ কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা বারের সভাপতি শাহ আজিজুল হক, নিকলীর উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না, অষ্টগ্রামের উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, ইটনার উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার, সরকারি এসভি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, জেলা চেম্বারের সভাপতি মজিবুর রহমান বেলাল, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম এবং পর্যটন দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী এসভি বালিকা বিদ্যালয়ের ছাত্রী তাহসিন ইসলাম রাফা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, হাওরকে প্রধানত দু’টি মৌসুমে ভাগ করা যায়। জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষার পানি থাকে। আর বাকি সময় শুকনো মৌসুম। ফলে দুই মৌসুমকে কেন্দ্র করেই পর্যটন ভাবনাকে সাজাতে হবে। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পর্যটন কর্পোরেশনের সঙ্গে দু’টি ভার্চুয়াল কর্মশালা হয়েছে। তাদের নির্দেশনায় একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে। অচিরেই সেই প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রী পরিষদ বিভাগে পাঠিয়ে দেয়া হবে। তিনি বলেন, হাওরাঞ্চলে যেমন এখন অলওয়েদার রোড পর্যটকদের আকর্ষণ করছে, তেমনি এখানে সাবমার্জেবল সড়ক, হিজল বাগানসহ নানা সৌন্দর্যের উপকরণ রয়েছে। অষ্টগ্রামের বিখ্যাত পনির এবং হাওরের মৎস্য সম্পদকে জেলা ব্র্যান্ডিং করা হয়েছে। ভারতের কেরালার মডেলে নৌরেস্তঁরা, নৌমোটেল বা নৌআবাসন ব্যবস্থা গড়ে তোলা গেলে পর্যটকরা দু’তিন দিনও এখানে বেড়াতে পারবে। হাওরের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এবং নিকলীর বিভিন্ন এলাকার সৌন্দর্য উপভোগ করার জন্য একটি দিনকে দু’টি পর্বে ভাগ করা যায়, ‘ফুলডে ট্যুর’ এবং ‘হাফডে ট্যুর’। এর জন্য নৌকা ভাড়া এবং খাবারের মূল্যসহ বিভিন্ন খরচের একটি প্যাকেজ তৈরি করতে হবে, যেন পর্যটকদের কেউ ঠকিয়ে পর্যটন এলাকার আকর্ষণকে বিনষ্ট করতে না পারে। শুকনো মৌসুমে সাবমার্জেবল সড়কগুলোকে সপ্তাহে একদিন সাইক্লিংয়ের জন্য উন্মুক্ত করে দেয়া যেতে পারে বলেও প্রস্তাব করেন। পর্যটন এলাকার বাসিন্দাদের আতিথেয়তা এবং বন্ধুসুলভ আচরণের ওপর পর্যটন কেন্দ্রের সাফল্য নির্ভর করবে বলেও জেলা প্রশাসক মন্তব্য করেছেন। তিনি হাওরে নিরাপদ ভ্রমণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ইতোমধ্যে অনেকেই হাওরে বেড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন। বিভিন্ন বিপদসঙ্কুল এলাকা চিহ্নিত করে সাইনবোর্ড দেয়া হয়েছে। এর পরও নৌযানগুলোতে লাইফ জ্যাকেট এবং বয়া রাখা বাধ্যতামূলক করতে হবে। আইন শৃংখলার জন্য ট্যুরিজম পুলিশের ব্যবস্থা রাখতে হবে।
অন্যান্য বক্তাগণ বলেন, বাংলাদেশের বিস্তীর্ণ হাওরাঞ্চলকে কেন্দ্র করে যেসব পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, এগুলি হবে বিশ্বে অনন্য। কারণ, পাহাড়ি এলাকা বা সমুদ্র সৈকতকে কেন্দ্র করে বিশ্বের বহু দেশেই পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। কিন্তু আমাদের দেশের হাওরের অকৃত্রিম অপরূপ নৈসর্গিক সৌন্দর্য্য আর কোথাও পাওয়া যাবে না। এখনই দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসতে শুরু করেছেন। হাওরে জারিগান ও পালাগানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন রয়েছে। পর্যটন কেন্দ্র গড়ে উঠলে এরাও নতুন করে উজ্জীবিত হবে। এর জন্য হাওরে ভাসমান মঞ্চ করার জন্যও দাবি জানানো হয়েছে। এছাড়া, হাওরের প্রাকৃতিক জলাশয়ের মৎস্য সম্পদের প্রক্রিয়াজত করতে পারলে এটাও পর্যটকদের আকর্ষণ করবে। পনিরসহ বিভিন্ন পণ্যের কুটির শিল্পেরও সম্ভাবনা বেড়ে যাবে। পাখির অভয়াশ্রম করা, মাছের অভয়াশ্রম ও প্রজনন স্পটগুলো যেন নৌ ভ্রমণের কারণে বিনষ্ট না হয়, সেদিকে নজর রাখার জন্যও প্রস্তাব করা হয়। পানি সহিষ্ণু বৃক্ষ রোপনেরও প্রস্তাব করা হয়। এছাড়া নৌ দুর্ঘটনা ঘটলে উদ্ধারকারী নৌযান রাখা এবং রেস্ক্যু স্টেশন স্থাপনেরও প্রস্তাব করা হয়। হাওরের আবহাওয়া বার্তা প্রচারের জন্য কমিউনিটি রেডিও চালুরও প্রস্তাব করা হয়। হাওরে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে স্থানীয়ভাবে নানা রকমের ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও সকল বক্তাই অভিমত ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *