• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

বাজিতপুরে ৫৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ী লাল মিয়া ও এরশাদ মিয়া। -পূর্বকণ্ঠ

বাজিতপুরে ৫৮০ পিস ইয়াবাসহ
দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের বাজিতপুরে দুই মাদক ব্যবসায়ীকে ৫৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ হাজার ৭৪৫ টাকা ও তিনটি মোবাইল সেটসহ র‌্যাব গ্রেফতার করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাজিতপুরের দিলালপুর দাড়িয়াকান্দা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে লাল মিয়া (৪০) এবং বলিয়ারদি পশ্চিমপাড়ার মৃত আব্দুর রশিদ খাঁর ছেলে এরশাদ মিয়াকে (৪৫) বাজিতপুরের আখড়াবাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ৫৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ হাজার ৭৪৫ টাকা ও তিনটি মোবাইল সেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাগানবাড়ি রোড থেকে ৩০ লিটার চোলাই মদসহ ৬ মাদক ব্যবসায়ীকেও র‌্যাব গ্রেফতার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *