• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৭ সুস্থ হওয়া ১৪ জনের সবাই সদরে

কিশোরগঞ্জে নতুন করোনা রোগি ৭
সুস্থ হওয়া ১৪ জনের সবাই সদরে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৪ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর শনিবার রাতে পাওয়া ১১৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ভৈরবে ৩ জন, সদর উপজেলায় ২ জন, তাড়াইল ও কটিয়াদীতে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো দুই রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১০৫টি নমুনা। সুস্থ হওয়া ১৪ জনের সবাই সদর উপজেলার। শনিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ১১৭ জন। সিভিল সার্জন জানিয়েছেন, শনিবারের ১১৪টি নমুনার মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের ৩২টি নমুনার ফলাফলও রয়েছে। এতদিন স্থানীয়ভাবে কেবল কিশোরগঞ্জ সদরের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হতো। এখন থেকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজের ল্যাবেও পরীক্ষা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *