• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়ায় এমপি গোলাপ মিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

পাকুন্দিয়ায় এমপি গোলাপ মিয়ার
স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

# রাজন সরকার :-

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, তৎকালীন পাকুন্দিয়া-হোসেনপুর নির্বাচনী এলাকার তিনবার নির্বাচিত এমপি এ.কে.এম শামসুল হক গোলাপ মিয়া’র ২১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার তারাকান্দি বাইতুলখোলা জামে মসজিদ মাঠে মরহুমের স্মৃতি চারণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টারের সভাপতিত্বে সাবেক সাংসদ একেএম শামসুল হক গোলাপ মিয়ার স্মৃতি চারণ করে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হারুন অর রশিদ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবীর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকা উদ্দিন আহমেদ রাজন।
হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম খলিল উল্লাহ শাকিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, হোসেনপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি আবদুল হালিম, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি আবদুল হাকিম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, জাংগালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস ছাত্তার, মরহুম একেএম শামসুল হক গোলাপ মিয়ার ছেলে একেএম দিদারুল হক, হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহেল, চরটেকী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শফিকুল ইসলাম, তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. জাকির হোসেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল, বুরুদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান মস্তোফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে তারাকান্দি বাইতুলখোলা জামে মসজিদের ইমাম হাজী আলফাজ ক্বারী মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *