• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

করিমগঞ্জের সিরিয়াল ধর্ষক আলী হোসেনের ১৬৪ ধারায় জবানবন্দি

করিমগঞ্জের সিরিয়াল ধর্ষক
আলী হোসেনের ১৬৪
ধারায় জবানবন্দি

# মোস্তফা কামাল :-

করিমগঞ্জের সিরিয়াল ধর্ষক হিসেবে পরিচিত আলী হোসেন (৫৫) একটি ৫ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজ শুক্রবার বিকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূরুল আফসার তার খাস কামরায় জবানবন্দি রেকর্ড করেছেন বলে জানিয়েছেন কোর্ট পরিদর্শক চৌধুরী মিজানুজ্জামান ও করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম। এরপর তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর গভীর রাতে করিমগঞ্জের সাঁতারপুর গ্রামে ঘরে সিঁধ কেটে ৫ বছরের এক শিশুকে ঘুমের মধ্যে তুলে নিয়ে পার্শ্ববর্তী খালি মাঠে ধর্ষণ করেছিল। শিশুটির চিৎকার শুনে পাশের বাড়ির এক মহিলা তাকে গিয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এসময় আলী হোসেন পালিয়ে যায়। পরদিন শিশুটিকে জেলা সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা করিমগঞ্জ থানায় মামলা করলে গতকাল বৃহস্পতিবার জেলা সদরের গাছবাজার এলাকা থেকে আলী হোসেনকে পুলিশ গ্রেফতার করে আজ বিকালে জবানবন্দি রেকর্ড করিয়েছে। আলী হোসেন একজন সিরিয়াল ধর্ষক বলে এলাকাবাসী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *