• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

করিমগঞ্জে শিশুর ধর্ষক আলী হোসেন গ্রেফতার হয় স্বীকারোক্তি নয় রিমান্ড

করিমগঞ্জে শিশুর ধর্ষক
আলী হোসেন গ্রেফতার
হয় স্বীকারোক্তি নয় রিমান্ড

# মোস্তফা কামাল :-

করিমগঞ্জে লম্পট দাদা আলী হোসেন (৫৫) ঘরে সিঁধ কেটে ৫ বছরের নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল। ১৮ দিন ঢাকার বিভিন্ন জায়গায় পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা সদরের শোলাকিয়া গাছবাজার এলাকা থেকে সদর মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ওসি আবু বকর সিদ্দিক। এরপর তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসেন ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। শুক্রবার তাকে আদালতে পাঠিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি করানোর চেষ্টা করা হবে। আজ স্বীকারোক্তি না দিলে আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হবে বলে ওসি জানিয়েছেন।
উল্লেখ্য, করিমগঞ্জের সাঁতারপুর গ্রামে গত ৫ সেপ্টেম্বর গভীর রাতে ঘরের সিঁধ কেটে লম্পট আলী হোসেন তার ভাতিজার ৫ বছরের শিশুকন্যাকে ঘুমের মধ্যে পাশের মাঠে তুলে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার শুনে পাশের বাড়ির এক মহিলা তাকে গিয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এসময় আলী হোসেন পালিয়ে যায়। পরদিন শিশুটিকে জেলা সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা করিমগঞ্জ থানায় মামলা করলেও এতদিন আলী হোসেন পলাতক ছিল। ঢাকাসহ আশপাশের এলাকায় হকারি করে বেড়াত বলে পুলিশ সুপার জানিয়েছিলেন। অবশেষে নানা কৌশলে তাকে কিশোরগঞ্জ এনে বৃহস্পতিবার শোলাকিয়া গাছবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মৃত আবুল হোসেনের ছেলে আলী হোসেনের বিরুদ্ধে আগেও এ ধরনের অপকর্মের অভিযোগ ছিল। আরো অনেক ঘনিষ্ঠ স্বজনকে ধর্ষণের অভিযোগও রয়েছে। তার ভয়ে গোষ্ঠীর কোন মেয়ে বাড়িতে থাকে না, অন্যত্র আত্মীয়দের বাড়িতে থাকে বলেও এলাকাবাসী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *