• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

করিমগঞ্জে সিঁধ কেটে শিশু ধর্ষণ ১৮ দিন পর ধর্ষক গ্রেফতার

ঘরে সিঁধ কেটে শিশুটিকে ধর্ষণ করেছিল এই লম্পট আলী হোসেন। - পূর্বকণ্ঠ

করিমগঞ্জে সিঁধ কেটে শিশু ধর্ষণ
১৮ দিন পর ধর্ষক গ্রেফতার

# মোস্তফা কামাল :-

করিমগঞ্জে লম্পট দাদা ঘরে সিঁধ কেটে ধর্ষণ করেছিল ৫ বছরের নাতনিকে। ১৮ দিন বিভিন্ন জায়গায় পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের হাতে ধর্ষক আলী হোসেন (৫৫) গ্রেফতার হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের শোলাকিয়া গাছবাজার এলাকা থেকে তাকে সদর থানার পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আবু বকর সিদ্দিক। এরপর তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত করিমগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
করিমগঞ্জের সাঁতারপুর গ্রামে গত ৫ সেপ্টেম্বর রাতে ঘরের সিঁধ কেটে লম্পট আলী হোসেন তার ভাতিজার ৫ বছরের শিশুকন্যাকে পাশের মাঠে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে পাশের বাড়ির এক মহিলা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এসময় আলী হোসেন পালিয়ে যায়। পরদিন শিশুটিকে জেলা সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।
এ ঘটনায় শিশুটির বাবা করিমগঞ্জ থানায় মামলা করলেও এতদিন আলী হোসেন পলাতক ছিল। ঢাকাসহ আশপাশের এলাকায় হকারি করে বেড়াত বলে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানিয়েছিলেন। অবশেষে কৌশলে তাকে কিশোরগঞ্জ এনে বৃহস্পতিবার শোলাকিয়া গাছবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আবুল হোসেনের ছেলে আলী হোসেনের বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ ছিল। আরো অনেক ঘনিষ্ঠ স্বজনকে ধর্ষণের অভিযোগও রয়েছে। তার ভয়ে গোষ্ঠীর কোন মেয়ে বাড়িতে থাকে না, অন্যত্র আত্মীয়দের বাড়িতে থাকে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *