• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে হত্যা মামলার আসামি স্বপন গ্রেফতার

ভৈরবে খোকন হত্যা মামলার আসামি থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়া স্বপন মিয়া। - পূর্বকণ্ঠ

ভৈরবে হত্যা মামলার
আসামি স্বপন গ্রেফতার

# মোস্তাফিজ আমিন :-

ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের খোকন মিয়া (৩৫) হত্যা মামলার আসামি স্বপন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। স্বপন ওই এলাকার উমর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনের নেতৃত্বে ওসি (তদন্ত), উপ-পরিদর্শক মো. মুতিউজ্জামান ও উপ-পরিদর্শক মো. দেলোয়ারসহ পুলিশের একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ কোর্টে পাঠায় পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মুসা মিয়ার সাথে মাদক বিক্রি নিয়ে তার ভাই স্বপন মিয়ার ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে প্রতিবেশী খোকন মিয়া দুই ভাইয়ের ঝগড়া থামাতে গেলে হঠাৎ একটি ঢিল তার মাথায় গিয়ে পড়ে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে তিনি মারা যান।
পরের দিন ১২ সেপ্টেম্বর শনিবার খোকন মিয়ার বড় ভাই রোকন মিয়া বাদী হয়ে মুসা ও স্বপন মিয়াসহ ৪ জনকে অভিযুক্ত করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১২ (০৯) ২০।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা ঢাকা দেয়। তবে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রেখেছে। গতকাল রাতে মামলার এজাহারভুক্ত ৩নং অভিযুক্ত স্বপন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। পর্যায়ক্রমে অন্যান্যরাও গ্রেফতার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *