• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ভৈরবে এক ইজিবাইক
চালকের মরদেহ উদ্ধার

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তি পেশায় একজন ইজিবাইক চালক। তার নাম সোহেল ওরফে বদন খন্দকার (৩৫)। সে কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের মাঝেরচর গ্রামের হান্নান মিয়ার ছেলে। নিহত ব্যক্তির ঘাড় মটকানো ও পিছনে হাত বাঁধায় অবস্থায় পড়েছিল। ঘটনাস্থল থেকে পুলিশ সোহেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানায়, ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ এলাকার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশে হাত বাঁধা অবস্থায় একটি মৃত দেহ পরে থাকতে দেখলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে সড়কের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা লাশ সনাক্ত করে।
নিহতের চাচাত ভাই জানায়, সোহেল পেশায় ইজিবাইক চালক। সে কুলিয়ারচর দ্বাড়িয়াকান্দি ও বেলাবো সড়কে ইজিবাইক চালাতো। সে নিরীহ প্রকৃতির মানুষ ছিল। গত মঙ্গলবার রাত থেকে সে নিখোঁজ ছিল। আজ খবর পেয়ে এখানে এসে দেখি তার মরদেহ পড়ে আছে।
এ ব্যাপারে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার কারণ অথবা ইজিবাইক (অটোরিকশা) ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যা কাণ্ড সংগঠিত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। উদ্ধারকৃত লাশের ঘাড় মটকানো ও পিছনে হাত বাঁধা ছিল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *