• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবা ও গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেফতার সাদিকুর রহমান, রফিকুল ইসলাম ও আক্তারুজ্জামান। পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ
তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গতকাল ২০ সেপ্টেম্বর রোববার দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সদর উপজেলার ব্রাহ্মণকান্দি আমলিতলা, করমুলি সাহসীপাড়া এবং শহরের পশু হাসপাতাল এলাকায় এসব অভিযান চালানো হয়। এসময় শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকার মৃত আব্দুল মোতালিব রতনের ছেলে সাদিকুর রহমান রাজিবের (২৯) কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও একটি মোবইল সেট, করমুলি সাহসীপাড়ার লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম ভুট্টোর (৪০) কাছ থেকে দুই কেজি গাঁজা এবং শহরের বত্রিশ নতুনপল্লীর মৃত আব্দুল লতিফের ছেলে আক্তারুজ্জামান সুজনের (৪২) কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা ও একটি মোবাইল সেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *