• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

বাজিতপুরে ৫ ভাগ মানুষও মাস্ক পরে না, আজও আক্রান্ত হয়েছে ৫ জন আজ মারাও গেছে একজন

রোববার সাপ্তাহিক হাটের দিন বাজিতপুর বাজারে মাস্কবিহীন মানুষের ঢল। -পূর্বকণ্ঠ

বাজিতপুরে ৫ ভাগ মানুষও মাস্ক পরে না
আজও আক্রান্ত হয়েছে ৫ জন
আজ মারাও গেছে একজন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের প্রায় সর্বত্রই এখন মাস্কবিহীন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এক সময় ১০ ভাগ মানুষ মাস্কবিহীন থাকলেই হৈচৈ পড়ে যেত। আর এখন প্রায় ৮০ ভাগ মানুষই মাস্ক পরে না। বাজিতপুরে এই চিত্র আরো নাজুক। অথচ আজ রোববার জেলায় নতুন করে যে ৯ জনের করোনা ধরা পড়েছে, তাদের ৫ জনই বাজিতপুরের। আজ বাজিতপুরের একজন করোনায় মারাও গেছেন।
আজ রোববার ছিল বাজিতপুরের সাপ্তাহিক হাটের দিন। সেখানে গিয়ে দেখা গেছে, ৫ ভাগ মানুষই বোধ হয় মাস্ক পরে না। কেবল যুবক আর তরুণরাই নয়, বহু বয়স্ক নারী-পুরুষকেও মাস্ক ছাড়া বাজারে নির্বিকার কেনাকাটা করতে দেখা গেছে। ক্রেতা-বিক্রেতা সবারই একই অবস্থা। আজ বিকালে বাজিতপুর সদরের বাঁশ মহাল থেকে সিনেমা হল মোড় পর্যন্ত পরিদর্শন করে দেখা গেছে, সাপ্তাহিক হাটের দিন বলে বাজারে প্রচুর লোক সমাগম হয়েছে। কিন্তু মাস্ক পরা মানুষ খুঁজে পাওয়াটাই দুষ্কর হয়েছে। যতদূর দৃষ্টি গেছে, মাস্ক পরা মানুষের খোঁজ পাওয়া বেশ কঠিন হয়েছে। ক্বদাচিৎ কাউকে কাউকে মাস্ক পরা দেখা গেছে। তাও আবার অনেকেই ঠিকমত পরেনি। অথচ জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধ করার জন্য সরকার ঘোষণা দিয়েছে, ‘নো মাস্ক, নো সার্ভিস’। অর্থাৎ, কেউ মাস্ক ছাড়া কোন অফিসে গেলে সেবা পাবে না। আবার প্রশাসনও ‘মাস্ক ইজ মাস্ট’ ঘোষণা দিয়ে মাঝে মাঝে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। তার পরও মানুষের মধ্যে সচেতনতার চরম ঘাটতি পরিলক্ষিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *