• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জ শহরের ৯ মামলার আসামি হাছু ডাকাত গ্রেফতার

আবু হানিফ হাছু

কিশোরগঞ্জ শহরের ৯ মামলার
আসামি হাছু ডাকাত গ্রেফতার

# মোস্তফা কামাল :-

‘হাছু ডাকাত’ নামে সমধিক পরিচিত কিশোরগঞ্জ সদর থানার ৯ মামলার আসামি আবু হানিফ হাছুকে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানিয়েছেন, শহরের হারুয়া এলাকার নূরু উদ্দিনের (নূরু খাঁ) ছেলে হাছুকে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পশ্চিম হারুয়া এলাকা থেকে সেবন ও হেফাজতে রাখা অবস্থায় দুই লিটার চোলাই মদ ও ৪ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে। এ ব্যাপারে এসআই চন্দন কুমার পাল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-৩৪) রুজু করে আদালতে সোপর্দ করেছেন। এছাড়াও হাছুর বিরুদ্ধে সদর থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, দ্রুত বিচার আইন ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। এর বাইরে অন্যান্য থানায়ও বেশ কিছু মামলা রয়েছে।
গতবছর ১৬ এপ্রিল রাতে হারুয়া সওদাগর পাড়ার বকুল মিয়ার ছেলে সাগরকে (১১) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় ভিকটিমের মা আছমা আক্তার বাদী হয়ে হাছুকে প্রধান আসামি করে তার দুই ভাই ও দুই ছেলেসহ ১০ জনের নামোল্লেখ করে আরো অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে পরদিন থানায় হত্যা মামলা (মামলা নং-৩৬) করেছিলেন। এ মামলায় গত ৩০ আগস্ট হাছুসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে পরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *