কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিক দৈনিক সমকালের জেলা অফিস প্রধান সাইফুল হক মোল্লা দুলু করোনায় আক্রান্ত হয়েছেন। কিছু উপসর্গ দেখা দিলে তিনি গত ১৭ সেপ্টেম্বর নমুনা দিয়েছিলেন। পরদিন ১৮ সেপ্টেম্বর পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। দৈনিক পূর্বকণ্ঠ পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হচ্ছে।