কিশোরগঞ্জে ৫০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়ন্দা নজরদারি করে আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর থানাধীন আমলিতলা থেকে ৫০৫ পিস ইয়াবা ও একটি মোবাইল সেটসহ কটিয়াদী উপজেলার বনগ্রাম নন্দিপুর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে শাহ আলমকে (২৮) র্যাবের একটি দল আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অনেক দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।