• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরব শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

ভৈরব শিমুলকান্দি ইউনিয়ন
আওয়ামী লীগের উদ্যোগে
মিলাদ ও দোয়া মাহফিল

# মিলাদ হোসেন অপু :-

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় ভৈরব উপজেলার শিমুলকান্দি হাই স্কুল মাঠে শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনসহ ১৫ আগস্টে এর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এছাড়া ওই অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের সহধর্মিনী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের মাতা নারীনেত্রী শহীদ বেগম আইভি রহমানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
আলোচনা সভায় প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, শিমুলকান্দি ইউনিয়নে ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৫০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। এই ইউনিয়নে আরো ২৭ কোটি টাকার কাজ চলমান রয়েছে। বিগত দিনে ১৯৭৫ সালের পর থেকে এরশাদ ও খালেদা জিয়া ক্ষমতা থাকাকালীন ভৈরবহ সারা বাংলাদেশের কোন উন্নয়ন করেনি। উন্নয়নের টাকা লুটেপুটে খেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান থেকে শুরু করে ওনার ছেলে ভৈরব-কুলিয়ারচর আসনের এমপি নাজমুল হাসান পাপনের মাধ্যমে ভৈরবে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিমুলকান্দি ইউনিয়নে উন্নয়নের জন্য আর কোন কাজ অবশিষ্ট থাকবে না। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের কাছ থেকে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া আগামী নির্বাচনে শুধু নৌকা মার্কায় ভোট চেয়ে সকলের কাছে অনুরোধ জানান। কারণ উন্নয়নের মার্কা নৌকা। নৌকার জয় হওয়ার কারণেই আজ সারাদেশে উন্নয়ন হচ্ছে। এ সময় তিনি শিমুলকান্দি ইউনিয়নে, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির ও বিভিন্ন রাস্তা-ঘাটের উন্নয়নের বরাদ্ধের বিবরণ তুলে ধরেন। এ সময় তিনি ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের আত্মার মাগফিরাত কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্য দোয়া কামনা করেন। এ সময় নাজমুল হাসান পাপনের জন্য সবার কাছে দোয়া চান তিনি।
শিমুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, অহিদ মিয়া, সেলিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়ের আলম দানিছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *