কিশোরগঞ্জে নতুন ৭ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন আরো ১৬ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার রাতে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৪ জন, ভৈরবে ২ জন এবং বাজিতপুরে একজন আক্রান্ত হয়েছেন। পুরনো তিন রোগির নমুনাও পুনরায় পজিটিভ এসেছে। নেগেটিভ হয়েছে ৮৪টি নমুনা। সুস্থ হয়েছেন ভৈরবে ৬ জন, সদর উপজেলায় ৫ জন, কুলিয়ারচর ও নিকলীতে ২ জন করে এবং কটিয়াদীতে একজন। মঙ্গলবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ১৩৫ জন।