• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

বাজিতপুরে পিরানহা চাষ অর্থদণ্ড ৫৫ হাজার টাকা

বাজিতপুরের ভাগলপুরের পেকুয়ার বিল থেকে জব্দ করা হিংস্র পিরানহা মাছ। -পূর্বকণ্ঠ

বাজিতপুরে পিরানহা চাষ
অর্থদণ্ড ৫৫ হাজার টাকা

# মোস্তফা কামাল :-

বাজিতপুরে হিংস্র প্রকৃতির নিষিদ্ধ পিরানহা মাছ চাষের দায়ে চাষীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে জলাশয়ের পিরানহা। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে সুদূর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন জায়গা থেকে ফোন করে বাজিতপুর উপজেলার ভাগলপুর এলাকার পেকুয়ার বিলে উৎপাদন, সংরক্ষণ, আমদানী, রপ্তানি ও বাজারজাতকরণ নিষিদ্ধ পিরানহা মাছ চাষের খবর জানানো হয়। এসব দাঁতাল হিংস্র মাছ যেসব জলাশয়ে থাকে, সেসব জলাশয়ে অন্য কোন জলজ প্রাণী টিকতে পারে না। ফলে জেলা প্রশাসনের নির্দেশে বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার দীপ্তিময়ী জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার পেকুয়ার বিলে অভিযান চালিয়ে জেলেদের দিয়ে ৪০ কেজি পিরানহা মাছ উত্তোলন করান। এরপর মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং নিষিদ্ধ ঘোষিত পণ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক বিলের ইজারাদারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর জব্দকৃত মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। এসব মাছ স্থানীয় বাজারে রূপচাঁদা নামে বিক্রি করা হতো। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জিয়াউল হক জুয়েল ও বাজিতপুর থানার পুলিশ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *