• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু স্বপদে বহাল হলেন

পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান
রফিকুল ইসলাম রেনু স্বপদে বহাল হলেন

# বিশেষ প্রতিনিধি :-

কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে বরখাস্ত ও উপজেলা চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করে স্বপদে বহাল করা হয়েছে।
উল্লেখ করা হয়, “কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে তার স্বীয় পদ হতে বরখাস্ত করে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগের গত ০৬/০৮/২০২০ প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতাদেশ চেয়ে রেনু হাইকোর্ট বিভাগ ১০৫৮৯/২০২০নং রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্টের বিচারপতি উবায়দুল হাসান ও বিচারপতি এ.কে.এম জহিরুল হক গত ১৭/০৮/২০২০খ্রি. রিটের শুনানি শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কার্যকারিতা রিট নিষ্পতি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ প্রদান করেন। পরে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনাস্থা প্রস্তাবের কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূণ্য ঘোষণা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
মো. রফিকুল ইসলাম রেনু বলেন, ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি নির্বাচিত হয়েছি। আমাকে অন্যায়ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানেরর পদ থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে আমি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে, রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিতাদেশ দেন। আমি হাইকোর্টের আদেশের কপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছি।
উল্লেখ্য, প্রায় ২০ বছর পূর্বের এক স্থানীয় মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি হওয়ায় গত ৫ জুলাই রফিকুল ইসলাম রেনুকে উপজেলার চেয়ারম্যান পদ থেকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারী করেন। পরবর্তিতে হাইকোর্ট বিভাগে রফিকুল ইসলাম রেনু রিট পিটিশন করেন। উক্ত পিটিশন শুনানি শেষে সাময়িক বহিষ্কারের আদেশ হাইকোর্ট বিভাগ স্থগিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *