• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে স্কাউটিং বিষয়ে ওরিয়েন্টেশন

কিশোরগঞ্জে স্কাউটিং
বিষয়ে ওরিয়েন্টেশন

# মোস্তফা কামাল :-

বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভারের আয়োজনে ভার্চ্যুয়াল পদ্ধতিতে ২৮০তম রোভার লিডার ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৮টায় জেলা স্কাউট ভবন থেকে পরিচালিত কোর্স চলে দুপুর ১টা পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক ও জেলা রোভার সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এছাড়া প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে যোগ দেন জাতীয় উপ-কমিশনার (প্রশিক্ষণ) বাংলাদেশ স্কাউটস মো. আরিফ জামান চৌধুরী, বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে যোগ দেন রোভার অঞ্চলের যুগ্ম-সম্পাদক খান মঈন উদ্দিন সোহেল। প্রশিক্ষক হিসেবে অংশ নেন রোভার অঞ্চলের সহ-সভাপতি ও লিডার ট্রোইনার অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা রোভারের সম্পাদক কামরুল আহসান (এ.এল.টি) এবং জেলা রোভারের যুগ্ম-সম্পাদক সালমা হক (উডবেজার)। কোর্সে জেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছিলেন। স্কাউট আন্দোলনের ইতিহাস ও পটভূমি, স্কাউট আন্দোলনের প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামো, প্রোগ্রাম, প্রশিক্ষণ ও ব্যাজ সম্পর্কে ধারণা প্রদান, স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়সমূহ : আন্দোলনের সংজ্ঞা, মিশন, লক্ষ্য ও উদ্দেশ্য, নীতিসমূহ, স্কাউট আইন ও স্কাউট পদ্ধতি সম্পর্কে কোর্সে প্রশিক্ষণ দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *