• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

অবৈধ বালু উত্তোলনে করিমগঞ্জ বাজিতপুরে ৪ লাখ টাকা দণ্ড

লবন প্রয়োগ করে ধ্বংস করা হচ্ছে ড্রেজিং মেশিন। -পূর্বকণ্ঠ

অবৈধ বালু উত্তোলনে করিমগঞ্জ
বাজিতপুরে ৪ লাখ টাকা দণ্ড

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। ধংস করেছেন ড্রেজার মেশিন। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা ও জেলা প্রশাসকের আদেশে বৃহস্পতিবার বাজিতপুরে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্নার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে বালু উত্তোলন করায় দু’টি মামলায় ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন। সেই সঙ্গে ড্রেজার মেশিনটি লবন দিয়ে ধ্বংস করেছেন। করিমগঞ্জেও পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা নূর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অবৈধ বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। অন্য ঘটনায় একজনকে ইভটিজিং-এর জন্য ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া সড়ক পরিবহন আইনে দুই হাজার টাকা জরিমানা আাদায় করেছেন। অন্যদিকে পুলিশের সহায়তায় তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক মাহমুদ মৎস্য সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন এবং এক কি.মি দীর্ঘ কারেন্ট জাল জব্দ করে ধংস করেছেন।

বন্ধ করা হয়েছে বালু উত্তোলন। ধ্বংস করা হচ্ছে কারেন্ট জাল। -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *