কিশোরগঞ্জে র্যাবের হাতে ৫৩০ পিস ইয়াবাসহ আটক শাকিল। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে ৫৩০ পিস ইয়াবা ও দু’টি মোবাইল সেটসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র্যাবের একটি দল গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শহরতলির কাটাখালী এলাকা থেকে ৫৩০ পিস ইয়াবা ও দু’টি মোবাইল সেটসহ স্থানীয় আব্দুস সালামের ছেলে শাহীন মিয়া ওরফে শাকিলকে (২২) আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।