• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে আইনজীবী প্রেমিককে অপহরণে নারী আইনজীবী কারাগারে

কিশোরগঞ্জে আইনজীবী
প্রেমিককে অপহরণে নারী
আইনজীবী কারাগারে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে আইনজীবী প্রেমিককে অপরহণ করে নারী আইনজীবী এখন কারাগারে। সদর থানার ওসি আবু বকর সিদ্দিক ও অন্যান্য সূত্র জানায়, শহরের কুটিগিদ্দী এলাকার তরুণ আইনজীবী মোস্তফা আলম হিমেল মঙ্গলবার আদালতে যাবার সময় সকাল সাড়ে ৯টার দিকে জজ আদালতের মূল ফটকের সামনে থেকে শিক্ষানবিশ আইনজীবী আফরোজা জামান রুনাসহ কয়েকজন তাকে জোরপূর্বক একটি মাইক্রোতে তুলে নিয়ে যায়। খবর পেয়ে ঘণ্টাখানেকের মধ্যেই পুলিশ শহরের গাইটাল শ্রীনগর এলাকার রুনার বাসা থেকে হিমেলকে উদ্ধার করে এবং রুনাকে গ্রেফতার করে। এ ঘটনায় হিমেল বাদী হয়ে সদর থানায় রুনা, তার বড়ভাই মো. রানা, প্রতিবেশি মো. সাফায়েত ও ইসফানসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। মঙ্গলবার সন্ধ্যার আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে মামলার নথি পেশ করলে আফরোজা জামান রুনাকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যা নাগাদ রুনাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে বলে কোর্ট পরিদর্শক চৌধুরী মিজানুজ্জামান নিশ্চিত করেছেন। সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আসামি রুনা তার কাছে বলেছেন, বাদীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেম ছিল। কিন্তু এখন বিয়ে করতে রাজি হচ্ছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *