কিশোরগঞ্জে নতুন ১২ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন নতুন ১৬ জন। নতুন সুস্থ হয়েছেন ১৬ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাব থেকে পাওয়া ৯৪টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৮ জন, কটিয়াদীতে ৩ জন, আর করিমগঞ্জে একজন আক্রান্ত হয়েছেন। পুরনো এক রোগি আর অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৮০টি নমুনা। সুস্থ হওয়া ১৬ জনের মধ্যে বাজিতপুরে ৭ জন, সদর উপজেলায় ৬ জন, ভৈরবে ২ জন, আর কুলিয়ারচরে একজন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ১৬৩ জন।