• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়ায় বিয়ের প্রলোভনে ছাত্রীকে ১০ বছর ধরে ধর্ষণ

পাকুন্দিয়া উপজেলার চরতেরটেকিয়া মৌজা বালিকা বিদ্যালয়ের শিক্ষক ধর্ষক এমএ কাইয়ুম। -পূর্বকণ্ঠ

পাকুন্দিয়ায় বিয়ের প্রলোভনে
ছাত্রীকে ১০ বছর ধরে ধর্ষণ

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

বিয়ের প্রলোভনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ছাত্রীকে ১০ বছর ধরে ধর্ষণ করছে বলে অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীর বাবা আহাদ মিয়া পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ওই ব্যক্তি চরতেরটেকিয়া মৌজা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাড়ি উপজেলার চরতেরটেকিয়া গ্রামে। তিনি ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্রীটি ২০১০ সালে ওই বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী থাকা অবস্থায় কাইয়ূমের কাছে প্রাইভেট পড়তেন। এ সময় ওই ছাত্রীটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন কাইয়ূম। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্কও গড়ে তুলেন তিনি। ২০১৫ সালে এসএসসি পাস করেন ছাত্রীটি। বর্তমানে তিনি একটি কলেজে ডিগ্রি ২য় বর্ষে অধ্যয়নরত। তিন বছর আগে পারিবারিকভাবে উপজেলার একটি গ্রামে ওই ছাত্রীটিকে বিয়ে দেন তার পরিবার। এরপরও থেমে নেই কাইয়ূম।
ওই ছাত্রীর মুঠোফোনে তার যোগাযোগ অব্যাহত থাকে। তিনি বিভিন্ন সময়ে মুঠোফোনে ওই ছাত্রীর স্বামীকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছে। পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সংসার ত্যাগ করে তার সঙ্গে চলে আসতে ওই ছাত্রীটিকেও তোষামুদ করছিল। ছাত্রীটি কয়েকদিন আগে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। এই সুযোগে ছাত্রীটিকে ফুসলিয়ে ওই শিক্ষক তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে ছাত্রীর সঙ্গে রাত্রিযাপন করেন তিনি। পরের দিন ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কাজীর মাধ্যমে বিয়ের জন্য চাপ দিলে বাড়ি থেকে পালিয়ে যায় কাইয়ূম। বিষয়টি ওই ছাত্রী মুঠোফোনে তার বাবাকে জানায়। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই বাড়িতে উপস্থিত হয় তার বাবা। গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কাইয়ূমের বাবা নূরুজ্জামানকে চাপ দিলেও তিনি বিবাহ করাতে রাজি হননি। পরে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পাকুন্দিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন তার বাবা।
ওই ছাত্রীর বাবা আহাদ মিয়া জানান, আমার মেয়ে ওই বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ার সময় কাইয়ূমের কাছে প্রাইভেট পড়তো। এই সুযোগে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন কাইয়ূম। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলেন। মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেই। সেখানে মেয়েটিকে সুখে থাকতে দেয়নি কাইয়ূম। ফুসলিয়ে একটি সংসার ভেঙ্গে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। বিয়ে করার জন্য চাপ দিলে মেয়েকে বাড়িতে রেখেই সে পালিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত কাইয়ূমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ মো. মফিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *