• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কিশোরগঞ্জে আন্তর্জাতিক
সাক্ষরতা দিবস পালিত

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় জুম প্রযুক্তিতে ‘কোভিড-১৯ সঙ্কট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিক’ শীর্ষক আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে প্রায় তিন ঘন্টার আলোচনা সভায় বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, কিশোরগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল আমিন, সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুল্লাহ, সরকারী এসভি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা ব্র্যাক সম্বয়ক শফিকুল ইসলাম, জেলা স্কাউট সম্পাদক আব্দুল আউয়াল মুন্না প্রমুখ।
সভায় বলা হয়, এক সময় কেবল নাম দস্তখত করতে পারাকে সাক্ষরতা বলা হলেও উন্নয়নশীল বিশ্ব বাস্তবতার নিরিখে সেই সংজ্ঞা দিন দিনই ব্যাপকতা পাচ্ছে। পরবর্তীতে লিখতে, পড়তে এবং হিসাব করতে পারাকে সাক্ষরতা হিসেবে গণ্য করা হয়। আর এখন এই সংজ্ঞা আরো বিস্তৃত হচ্ছে। প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের পাঠদানসহ বয়ষ্ক শিক্ষার মাধ্যমে সাক্ষরতা অভিযান অব্যাহত আছে। ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমেও বয়স্ক শিক্ষা চালু করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে কেবল সাক্ষরতা অভিযান নয়, নিয়মিত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষাও ব্যাহত হচ্ছে। তারপরও সরকার সংসদ টিভি, কমিউনিটি রেডিও এবং অনালাইনে পাঠদান অব্যাহত রাখার ব্যবস্থা নিয়েছে। তবে অনেক দরিদ্র পরিবারের স্মার্টফোন কেনার সামর্থ্য নেই এবং ইন্টারনেট খরচ মেটাবার সামর্থ্য নেই উল্লেখ করে কোন কোন বক্ত এর জন্য অনুদানের ব্যবস্থা করা এবং ইন্টারনেটের রেট কমানোর প্রস্তাব করেছেন। বর্তামানে আমাদের দেশে সাক্ষরতার হার শতকরা ৭৪ দশমিক ৭ ভাগ। তবে এই হার বাড়াতে কেবল সরকার নয়, সমাজের প্রতিটি সচেতন মানুষকেই ভূমিকা রাখা উচিত বলেও বক্তাগণ মন্তব্য করেছেন। সভার সভাপতি বলেছেন, সরকার শিক্ষাকে উৎসাহিত করার জন্য উপবৃত্তি, মিডডে মিল চালু করেছে, মাল্টিমিডিয়া ক্লাশরুমের ব্যবস্থা করেছে। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। আগামী বছর ১৭ মার্চ মুজিবর্ষ সমাপ্ত হবে। এর মধ্যেই দেশের ১৫ থেকে ৪৫ বছর বয়সি ২১ লাখ মানুষকে সাক্ষরতার আওতায় পাঠদান সম্পন্ন করা হবে বলেও সভাপতি মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *