• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-

কোভিড-১৯ সংকট: সারক্ষতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন- শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা প্রমুখ।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম, কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লে. অহিদুর রহমান, কমলপুর মোজাফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমানারা রত্না, সরকারি হাজী আসমত স্কুল এর প্রধান শিক্ষক গোলাম রব্বানী।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬৬ সালে ৮ সেপ্টেম্বর ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করে আসছে। সাক্ষরতা সারা বিশ্বের সর্বস্তরের মানুষের শিক্ষা একটি ভিত্তি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা ২০২১ সাল ও ২০৪১ সালের ভিষণ উন্নয়নশীল দেশে পরিণত করতে দেশে শতভাগ সাক্ষরতা আওতায় আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দেশে শিক্ষার হার ৭৪.৭ শতাংশ। করোনাকালে রেডিও টিভিতে শিক্ষাদান, শেখ হাসিনার অবদান হিসেবে সাক্ষরতা শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ এখন শুধু খাতা কলমে লিখতে পাড়া পড়তে পাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। কোভিড-১৯ একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছে সারা পৃথিবীর মানুষের মধ্যে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে শিক্ষাগুলো এখন অনলাইন ভিত্তিকে পরিণত হয়েছে। বিভিন্ন স্কুল কলেজে, অফিস আদালতে বিভিন্ন জায়গায় আজকে জুম ভিডিও, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে মানুষ ঘরে বসেই শিক্ষাগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম করতে পারছে।
প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া সাক্ষরতা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়িষী প্রশংসা করেন। শিক্ষার মান উন্নয়নে সরকারের অবদানকে সারাদেশের শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণের মাধ্যমে প্রসারিত করছে। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারলেই অশিক্ষিত বাবা-মায়েদের সন্তানদের মাধ্যমেই সাক্ষর শিখিয়ে দেশকে শতভাগ সাক্ষরতার আওতায় আনা যাবে। সন্তানদের সু-শিক্ষায় বাবা মাসহ পরিবারের আমুল পরিবর্তন আসবে। তখনই বঙ্গবন্ধুর সোনার বাংলা দেশ গড়তে সক্ষম হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *