• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে মাসকলাই বীজ বিতরণ

ভৈরবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের
মাঝে মাসকলাই বীজ বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলম শরীফ খান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলম শরীফ খান বলেন, করোনা পরবর্তী সময়ে বন্যায় ভৈরবের কৃষকদের ৮শ হেক্টর জমির আউশ ধান, ৪শ হেক্টর জমির সবজি নষ্ট হয়েছে। যার আর্থিক মূল্য ছিল ১৩ কোটি টাকা। এই ক্ষতি পুষিয়ে নিতে খরিপ-২/২০২০-২১ অর্থ বছরের মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১০০ জন কৃষকদের মাঝে প্রত্যেককে ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, কৃষকদের করোনাকালীন ক্ষতি পুষিয়ে যেতে না যেতে বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনাকাল থেকে শুরু করে বন্যায় ক্ষতিগ্রস্তদের এ পর্যন্ত পর্যায়ক্রমে প্রণোদনা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন শ্রেণি পেশার গরীব অসহায়দের মাঝে নগদ অর্থসহ খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *