ভৈরবে করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ এর উন্নয়ন তহবিল থেকে উপজেলার ৭ ইউনিয়নের ১৭টি পরিবারের মাঝে এই ছাগল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া হতদরিদ্র পরিবারের হাতে এই ছাগল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলম শরীফ খান প্রমুখ।
জানা যায়, ভৈরব উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে আজ মঙ্গলবার ১৭ জনসহ মোট ৪৫ জনের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। করোনা পরবর্তী সময় হতদরিদ্রদের ক্ষতি পুষিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন সহায়তার অংশ হিসেবে এই ছাগল বিতরণ করা হয়।