• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

করিমগঞ্জে দাদার হাতে ৫ বছরের নাতনী ধর্ষিত

করিমগঞ্জে দাদার হাতে
৫ বছরের নাতনী ধর্ষিত

# মোস্তফা কামাল :-

করিমগঞ্জে লম্পট দাদার লালসার শিকার হয়েছে ৫ বছরের এক শিশু। গভীর রাতে সিঁধ কেটে শিশুটিকে তুলে নিয়ে ওই লম্পট ধর্ষণ করেছে।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ও এলাকাবাসী জানায়, উপজেলার সাঁতারপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ৫৫ ঊর্ধ্ব মোহাম্মদ আলী রোববার গভীর রাতে তারই ভাতিজার মেয়ে ওই শিশুটিকে ঘর থেকে সিঁধ কেটে তুলে নিয়ে পাশের খোলা মাঠে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে প্রতিবেশি এক মহিলা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে আজ সোমবার আহত অবস্থায় জেলা সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি জানিয়েছেন, মোহাম্মদ আলীর বিরুদ্ধে আগেও এধরনের ঘটনার অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী তাকে জানিয়েছেন। মোহাম্মদ আলী পলাতক, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *