• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

একাত্তরের বিজয়ীর এবার করোনা জয় সুস্থ হয়ে বাসায় ফিরলেন অ্যাড. এমএ আফজল

সপরিবারে হাসপাতালের সামনে দাঁড়িয়ে করোনা জয়ী এমএ আফজল। -পূর্বকণ্ঠ

একাত্তরের বিজয়ীর এবার করোনা জয়
সুস্থ হয়ে বাসায় ফিরলেন
অ্যাড. এমএ আফজল

# মোস্তফা কামাল :-

একাত্তরে মাত্র ৯ মাসের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার ও এদেশীয় দোসরদের পরাস্ত করেছিলেন বীরমুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল। আর এবার মাত্র ৭ দিনে পরাস্ত করলেন করোনাকে। আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তিনি হাসপাতাল ত্যাগ করে বাসায় ফিরেছেন। গত ২৪ আগস্ট তার নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়েছিল। পরদিনই তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। আর হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সকলের সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থাপনায় তিনি আজ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এমএ আফজালের স্ত্রী জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনূর আফজলসহ সন্তানরা তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন।
হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক জানিয়েছেন, এমএ আফজলে বেশ বয়স হয়েছে। কিন্তু তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রোগ শনাক্ত হওয়ার পরদিনই হাসপাতালে চলে এসেছিলেন। যে কারণে তার কোন জটিলতা তৈরি হয়নি। অক্সিজেন সংক্রান্ত কোন জটিলতাও হয়নি। সেই কারণেই তাকে মাত্র এক সপ্তাহের মধ্যেই সুস্থ করে বাড়ি পাঠানো সম্ভব হয়েছে। আজ দুপুরে দেড়টার দিকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ প্রতিনিধির সঙ্গে আলাপকাতে এমএ আফজলও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। তুলনামূলক চিত্র তুলে ধরতে গিয়ে ডা. মঞ্জুরুল হক বলেছেন, গত পরশু সিনিয়র আইনজীবী ইমাম হোসেন মিলকি (৮০) এই হাসপাতালেই করোনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ১৮ আগস্ট হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হওয়ার আগেই ২২ আগস্ট হাসপাতাল ছেড়ে বাসায় চলে গিয়েছিলেন। অবস্থার অবনতি হলে আবার ২৭ আগস্ট হাসপাতালে এসে ভর্তি হন। তিনি একজন জটিল ডায়াবেটিসের রোগি। ফলে তার অবস্থাটা চিকিৎসদের আওতার বাইরে চলে গিয়েছিল। যে কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। কাজেই বিশেষ করে বয়ষ্কদের করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুসরণ করলে চরম ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব বলে ডা. মঞ্জুরুল হক মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *