• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

নয় লাখ টাকার মালামাল নিয়ে পালালেন গৃহবধূ

নয় লাখ টাকার মালামাল
নিয়ে পালালেন গৃহবধূ

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বামীর বাসা থেকে নগদ টাকাসহ নয় লাখ টাকার স্বর্ণ ও আসবাবপত্র নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে তার স্ত্রী লিজার বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-১ এর আদালতে মামলা করেছেন স্বামী মতি মিয়া। মামলায় স্ত্রী লিজা আক্তার ও তার পিতা আলী আকবর, মা আছিয়া বেগম, ভগ্নীপতি আঃ মালেক, বোন সুবর্ণা আক্তার ও লিজার তৃতীয় স্বামী রমজানকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানাযায়, উপজেলার পূর্ব নারান্দী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মতি মিয়া দীর্ঘদিন ধরে দুবাই চাকরি করেন। মুঠোফোনে পরিচয় হয় একই উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের আলী আকবরের মেয়ে লিজা আক্তারের সঙ্গে। অতপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২২ জানুয়ারি মতি মিয়া ছুটিতে বাড়ি আসেন। লিজার কথামত ২৩ জানুয়ারি কিশোরগঞ্জে লিজার ভাড়াটে বাসায় দেখা করতে যান মতি মিয়া। ওই বাসায় যাওয়ার পর লিজার পিতা আলী আকবর, ভগ্নিপতি আঃ মালেক, মা আছিয়া বেগম ও বোন সুবর্ণা আক্তার জোর করে এফিডেভিটের মাধ্যমে মতি মিয়ার সঙ্গে বিয়ে দেন লিজাকে। পরে ওই বাসাতেই লিজার সঙ্গে ঘর সংসার করতে থাকেন মতি মিয়া। কিছুদিন পর মতি মিয়া কৃষি জমি দেখাশোনা করতে তার গ্রামের বাড়ি নারান্দিতে যান। করোনার কারনে প্রায় তিন মাস স্বামী-স্ত্রীর মধ্যে যোগাযোগ বন্ধ থাকে। গত ১৬ জুন স্ত্রী লিজার সঙ্গে দেখা করতে যান মতি মিয়া। বাসায় গিয়ে দেখেন লিজা নেই। বাসার আলমারী থেকে নগদ ২ লাখ টাকা, আলমারীর ভেতরে থাকা ৬১ হাজার টাকা মূল্যের ৩টি এনড্রয়েট মোবাইল, ১৬ হাজার টাকা মূল্যের ৪টি বাটন মোবাইল, ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণালংকার, ২ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন আসবাবপত্রসহ মোট ৯ লাখ টাকারও বেশি মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যায় লিজা। এরপর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
মতি মিয়া বলেন, লিজা একটি প্রতারক মেয়ে। তার আরও তিনটি স্বামী রয়েছে। আমাকে সে মুঠোফোনে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করেছে। আমার বাসা থেকে নগদ ২ লাখ টাকাসহ ৯ লাখ টাকারও বেশি মূল্যের মালামাল নিয়ে পালিয়ে গেছে। তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছে না। তার মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত লিজা আক্তারের মুঠোফোনে একাধিক ফোন করেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *