• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

জনশক্তি রপ্তানীতে জেলায় পাকুন্দিয়া উপজেলা প্রথম

জনশক্তি রপ্তানীতে জেলায়
পাকুন্দিয়া উপজেলা প্রথম

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

বিশ্বের ১৭৩টি দেশে জনশক্তি রপ্তানীতে কিশোরগঞ্জ জেলার স্থান অষ্টম। জেলার মধ্যে পাকুন্দিয়া উপজেলা প্রথম স্থানে রয়েছে। বর্তমানে এক কোটি ২০ লাখ মানুষ প্রবাসী হিসেবে সারাবিশ্বে কর্মরত রয়েছেন। তারা প্রতিবছর ১৬-১৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন। ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আলী আকবর ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে এসব কথা জানান।
‘জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ, সম্মান দুটোই পাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে দিনব্যাপি প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনারে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকগণ অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আলী আকবর। এ সময় সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *