• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরবে আইভি রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে হতদরিদ্রদের সেলাই মেশিন বিতরণ

ভৈরবে আইভি রহমানের শাহাদাতবার্ষিকী
উপলক্ষে হতদরিদ্রদের সেলাই মেশিন বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের সহধর্মিনী ও ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর মাতা শহিদ আইভি রহমানের ১৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।  ২৪ আগস্ট সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ভৈরব উপজেলার ইউনিয়ন গুলো থেকে বাছাইকৃত ৬২ জন হতদরিদ্র পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেলাই মেশিন তাদের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া। উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *