• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে নতুনা করোনা রোগি ১২ সুস্থও হয়েছেন নতুন ২৩ জন

কিশোরগঞ্জে নতুনা করোনা রোগি ১২
সুস্থও হয়েছেন নতুন ২৩ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২৪ আগস্ট সোমবার রাতে পাওয়া ১১৪টি নমুনার পরীক্ষার ফলাফলে জানা গেছে, নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ৬ জন, কুলিয়ারচরে ২ জন, আর পাকুন্দিয়া, ভৈরব, নিকলী এবং বাজিতপুরে একজন করে। পুরনো ৩ করোনা রোগি আর অন্য জেলা থেকে সংক্রমিত হয়ে আসা একজনের নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৯৮টি নমুনা। আজ সুস্থ হয়েছেন ২৩ জন। এদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, কটিয়াদীতে ৫ জন, ভৈরবে ৪ জন ও বাজিতপুরে ৩ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২,৪৪৪ জন, মারা গেছেন ৪৩ জন, আর সুস্থ হয়েছেন ২,১৫৮ জন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন ২৪৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *