• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ঘাতকদের বিচার নিশ্চিত করে কলঙ্কমোচন করতে হবে, আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া

ঘাতকদের বিচার নিশ্চিত করে
কলঙ্কমোচন করতে হবে

-:  আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া  :-

আগস্ট মাস বাঙালি জাতির জন্য শোকের মাস। ১৯৭৫’র ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করা হয়েছে। সেই কলঙ্কের সুঁতোমালাকে দীর্ঘায়ু করার জন্য ২১শে আগস্টে গ্রেনেড হামলা করা হয়েছে। ২০০৪ সালে এ গ্রেনেড হামলার অন্যতম উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা। ঘাতক চক্র দেশীয় বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের লালিত ঐতিহ্যকে, সৃষ্টিকে ধ্বংস করতে চেয়েছিল, তারা নস্যাৎ করতে চেয়েছিল বাঙালির শ্রেষ্ঠ অর্জন মুক্তিসংগ্রামের ফসল স্বাধীনতা সার্বভৌমত্বকে। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালের গ্রেনেড হামলার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের হত্যার মধ্য দিয়ে ঘাতকচক্র চেয়েছিল একটি উন্নয়নশীল, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার চলমান প্রক্রিয়াকে ধ্বংস করা।
২১ আগস্টের গ্রেনেড হামলায় জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আমরা হারিয়েছি আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম আইভি রহমানকে। আইভি রহমান ছিলেন বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শের একজন ধারক ও বাহক। আইভি রহমানের চিন্তা চেতনায় ছিল সাধারণ আপামর জনসাধারণের কল্যাণ। প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের পথচলার অগ্রনায়িকা হিসেবে আইভি রহমানের ভূমিকা ছিল প্রশংসনীয়। মানুষের জীবনে এগিয়ে চলার প্রত্যয়কে সাফল্যের মুখ দেখাতে জীবন সঙ্গিনীর ভূমিকা যে কত ব্যাপক জিল্লুর রহমানের ক্ষেত্রে আইভি রহমান ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত। ৭১’র পরাশক্তি দ্বারা জেল, জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েও আইভি রহমানের অনুপ্রেরণায় বিন্দুমাত্র বিচলিত হয়নি আমাদের প্রিয় জিল্লু ভাই।
গ্রেনেড হামলার এক সপ্তাহ আগেও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে ছিলেন আইভি রহমান। ভৈরবের মূল শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের বন্যা কবলিত মানুষদের ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্যের হাত প্রসারিত করেছিল আইভি রহমান। তার চিন্তা চেতনায় আদর্শের উদ্দীপনা ছিল লক্ষ্য করার মত। আজ আমাদের এই প্রিয় নেত্রী আমাদের মাঝে নেই। ঘাতকদের নির্মম গ্রেনেড হামলার শিকার হয়ে ভৈরব-কুলিয়ারচরের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে এতিম করে চিরতরে চলে গেছেন না ফেলার দেশে।
আজকের দিনে বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা আমরা যেন আইভি রহমানসহ ২১শে আগস্ট গ্রেনেড হামলায় ঝড়ে যাওয়া ২৪ জনের রক্তের ঋণ শোধ করতে পারি একটি দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি-বাঙালি জাতিকে যেন ১৫ আগস্ট বা ২১শে আগস্টের মত ভয়াবহ, কলঙ্কময় দিন আর দেখতে না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *