কিশোরগঞ্জে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ২৯ জন সুস্থও হয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ২২ আগস্ট শনিবার রাতে পাওয়া ১৪৮টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ভৈরবে ৮ জন, সদর উপজেলায় ৬ জন কটিয়াদীতে ৬ জন, হোসেনপুর, পাকুন্দিয়া ও তাড়াইলে ২ জন করে এবং বাজিতপুরে একজন আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হওয়া ২৯ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ২২ জন, বাজিতপুরে ৫ জন আর ভৈরবে ২ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৪২৬ জন, মারা গেছেন ৪৩ জন, আর সুস্থ হয়েছেন ২ হাজার ১১২ জন। ফলে শনিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ২৭১ জন।