• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জে করোনার বিস্তার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

কিশোরগঞ্জে করোনার বিস্তার
নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনার বিস্তার নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় ২২ আগস্ট শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় বিভিন্ন জনকে মাস্ক ব্যবহার না করাসহ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে অর্থদণ্ড দিয়েছেন। জেলা সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া ও অর্ণব দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাস্ক ব্যবহার না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় ১১ জনকে ১২ হাজার ৪শ’ টাকা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৮ মোটরসাইকেল আরোহীকে ৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন। এসময় পুলিশ ও র‌্যাব আদালতকে সহায়তা করেন। এছাড়া সারা জেলায় মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৮৫ জনকে ৫৬ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *